নিজিস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুর উপজেলার চৌকিবাড়িতে ফ্রেন্ডস্ ব্লাড ডোনেট ফাউন্ডেশন-এর উদ্যোগে “ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ২৫” সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের এই স্বাস্থ্যসেবামূলক কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের ব্লাড বিভাগীয় প্রধান মোঃ মাছুম বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আল সাদ।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন:— আব্দুল হালিম (পরিচালক), তানজিল সরকার (সহকারী সাংগঠনিক সম্পাদক), মিম আক্তার ও রাবেয়া খাতুন (উভয়েই মহিলা বিষয়ক সহকারী সম্পাদক), রবিউল ইসলাম লিখন (অর্থ সম্পাদক, মথুরাপুর শাখা), ইমরান খান (প্রচার সম্পাদক

বিশেষভাবে উল্লেখযোগ্য, চৌকিবাড়ি শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সর্বোচ্চ সহযোগিতা করেছেন এবং মাঠ পর্যায়ে থেকে নিরলসভাবে কাজ করেছেন, যার জন্য ফাউন্ডেশন কৃতজ্ঞতা প্রকাশ করছে।
সার্বিক সহযোগিতায় ছিল শাহ্ সুলতান হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর দক্ষ ল্যাব এক্সপার্ট টিম, যারা নিরলস পরিশ্রম করে শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেন।
ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি সুফিয়ান সাউরি জানান, মানবসেবার ধারাবাহিকতা বজায় থাকবে ও "রক্তদান নিয়ে মানুষের সচেতনতা ও আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের ক্যাম্পেইন অব্যাহত থাকবে।" তিনি আরও বলেন, "শুধু ব্লাড গ্রুপিং নয়, আগামী এক মাসের মধ্যে ৩০০+ গাছ রোপণ, ক্রীড়া প্রতিযোগিতা এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পোষাক ও খাদ্য বিতরণের মতো মানবিক কর্মসূচিও হাতে নেয়া হয়েছে।"
ফ্রেন্ডস্ ব্লাড ডোনেট ফাউন্ডেশন-এর এই আয়োজন নিঃসন্দেহে সমাজে স্বাস্থ্য সচেতনতা ও মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এমন কার্যক্রমের মাধ্যমে আগামী প্রজন্মকে সচেতন ও মানবিক করে গড়ে তোলার পথে আরও এক ধাপ এগিয়ে গেল সংগঠনটি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২