নরসিংদী শিবপুরে ডাকাতি মামলার আসামি গ্রেফতার
মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে অভিযান চালিয়ে কুখ্যাত অপরাধী আপেল মাহমুদকে (৩৬) শিবপুর মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে । তিনি কুন্দারপাড়া এলাকায় সংঘটিত একটি আলোচিত ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আপেল মাহমুদ মৃত নোয়াব আলী এবং বিলকিস বেগমের পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, আপেল মাহমুদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ মোট ২৩টি মামলা চলমান রয়েছে। এছাড়া সদর থানায় তার নামে ৮টি ওয়ারেন্টও রয়েছে। কুন্দারপাড়া ডাকাতি মামলায় তার বিরুদ্ধে ১৬৪ ধারায় সাক্ষ্যও নেওয়া হয়েছে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। আপেল মাহমুদ দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে বিভিন্ন এলাকায় গা ঢাকা দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল।
স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…
স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
This website uses cookies.