সারাদেশ

উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলা বিএনপি উলিপুর উপজেলাপৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ও ২৫ সদস্য বিশিষ্ট পৌর কমিটির অনুমোদন দেওয়া হয়।

উপজেলা কমিটিতে মোঃ তারিক আবুল আলা চৌধুরীকে আহ্বায়ক ও মোঃ হায়দার আলী মিয়াকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুমোদন প্রদান করা হয়।

উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন:
ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকার, এ্যাডভোকেট ফকরুল ইসলাম, আমিনুল ইসলাম ফুলু, আবেদ আলী সরকার, আবুল কালাম আজাদ খোকা, মহসিন আলী, এরশাদুল হাবিব নয়ন ও রমেশ সাহা।

সদস্য হিসেবে রয়েছেন:
এ্যাডভোকেট নুরুজ্জামান সরকার, নুরুজ্জামান বাচ্চু, মিজানুর রহমান, রকছেদ আলী আমিন (লাবু), সাইফুল ইসলাম বাদল, শামছুল হুদা স্বপন, সহিদুর রহমান, মুস্তাফিজার রহমান, ইঞ্জিনিয়ার গোলাম মুর্তজা মুকুল ও আনোয়ারুল ইসলাম খোকা।

অন্যদিকে, উলিপুর পৌর বিএনপির ২৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটিতে নুর মুহাম্মদকে আহ্বায়ক এবং সহকারী অধ্যাপক সোলায়মান আলী সরকারকে সদস্য সচিব হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
পৌর কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন:
আজিজার রহমান মাস্টার, ডা. ইফতেখারুল ইসলাম, শিক্ষক এহছানুল করিম, সিরাজুল ইসলাম সাজু, প্রভাষক আব্দুর রাজ্জাক, জমিদার রায় সরকার (কাউন্সিলর), খোরশেদ আলী, মতলুবুর রহমান মঞ্জু ও মোঃ মজিবর রহমান।
সদস্য হিসেবে রয়েছেন:
মোঃ নজরুল ইসলাম, মোঃ কামরুজ্জামান সরকার মিলন, মোঃ আতাউর রহমান রেবেল, মোঃ শাহজাহান আলী, মোঃ আব্দুর রফিক, মোঃ আসলাম উদ্দিন আহমেদ, মোঃ ইসমাইল হোসেন, মোঃ নুরল্লাহ, মোঃ মতিয়ার রহমান, ইছাহাক আলী, মোঃ রফিকুল ইসলাম, ফজলুল করিম ও আমিনুল ইসলাম।

জেলা বিএনপি সূত্রে জানা যায়, নতুন গঠিত এই দুই কমিটি উলিপুর উপজেলার রাজনীতিকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে উলিপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা তাজবিরুল ইসলাম বলেন,
“আমার চ্যালেঞ্জের বিষয় হলো, আগামীতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যেসব কমিটি গঠিত হবে, তা যেন সৎ, নিষ্ঠাবান ও দক্ষ কর্মীদের নিয়ে গঠিত হয়। আমরা চাই দলীয় কার্যক্রম আরও শক্তিশালী ও গ্রহণযোগ্য হোক।”

এছাড়া অনুমোদিত কমিটির অনুলিপি দলের মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।

Md Omor Sunny

Recent Posts

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

17 hours ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

17 hours ago

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…

18 hours ago

জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…

18 hours ago

সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু

ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…

1 day ago

নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…

1 day ago

This website uses cookies.