মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।
যশোরের বাঘারপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে গণহত্যাকারী, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় বাঘারপাড়া উপজেলা শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় । মিছিলে উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার, সহকারী সেক্রেটারি আব্দুল আলীম, জিল্লুর রহমান, কর্মপরিষদ সদস্য নাজিম উদ্দীন, আব্দুল হাই, রিয়াজুল ইসলাম, হাফিজুর রহমান, অলিয়ার রহমান, আব্দুস সাত্তার, আবু ইছা, যুব সভাপতি মতিউর রহমান, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমীর, সেক্রেটারিগণ, পৌরসভার আমীর মাও. আমানউল্লাহ , পৌর সেক্রেটারি মো. আব্দুল হক, এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ উত্তর সমাবেশে উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা ও গণহত্যাকারী, সৈরাচারী, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন এবং ভবিষ্যতে এরকম সৈরাচারী মনোভাব নিয়ে কেউ যাতে ক্ষমতা কুক্ষিগত করার সাহস না দেখায় সে ব্যাপারে হুশিয়ারি দেন। পরিশেষে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২