ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্ত দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো রাজবাড়ী জেলার বালিয়াকান্দি রবিউলের কিশোরগঞ্জে নকল ঔষধ কারখানায় অভিযান ও জরিমানা ‎জলঢাকায় বুড়িতিস্তা নদী খনন প্রকল্পের কার্যক্রম দ্রুত চালুর ও মানববন্ধন ও সড়ক অবরোধ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুরে কবরস্থান থেকে বিদেশি অস্ত্র উদ্ধার নির্বাচনে নাশকতার সন্দেহ মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেছে ভাবীর ঠোঁট নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার মনোহরদীতে মোটরসাইকেল চাপায় মাদ্রাসা সুপার নিহত দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা শুরুতে সমস্যা থাকলেও এখন ভালো অবস্থা পররাষ্ট্র উপদেষ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় “শান্তিতে থাকবো” অপরকে শান্তিতে রাখবো সামাজিক সংগঠন এর উদ্যোগ শীতবস্ত্র বিতরণ

রাজবাড়ীতে একদিনে আওয়ামীলীগের চার নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা
  • আপডেট সময় : ১২:২২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে একদিনে আওয়ামীলীগের চার নেতা গ্রেফতার

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় আওয়ামী লীগের দুই এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের এক নেতাকে। শুক্রবার (৯ মে) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আওয়ামী লীগের সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন (৬০), যুব ও ক্রীড়া সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আবু হাসান (৩৮), পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম (৫৮) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম মণ্ডল (২৭)।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট দুপুরে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ অক্টোবর শাহিন ফকির নামে একজন বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৮৭ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এদিকে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, গত ৪ আগস্ট সকালে রাজবাড়ী শহরের টিএনটি এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২৬ আগস্ট শিক্ষার্থী উৎস সরকার বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা শতাধিক জনকে আসামি করা হয়।

অন্যদিকে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গত ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ১০ ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন শরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থী। এতে ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ীতে একদিনে আওয়ামীলীগের চার নেতা গ্রেফতার

আপডেট সময় : ১২:২২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫