আওয়ামী দোসর কর্তৃক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়া শাজাহানপুরে অবৈধ টোলের নামে চাঁদাবাজির প্রতিবাদ করায় সাংবাদিক ও কৃষক-জনতার বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা দায়ের করায় তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার বিকালে উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা সোনালী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, অবৈধ টোলের নামে চাঁদাবাজির প্রতিবাদ করায় ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোসর ও আলু বীজ সিন্ডিকেটের মূল হোতা ইজারাদার শাহাদাতের প্রতিনিধি মো: আবুল ওয়াহিদ মুরাদ কতৃক জনপ্রতিনিধি,সাংবাদিক ও কৃষক-জনতার বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে এ মামলা প্রত্যাহারের করে চাঁদাবাজদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, আওয়ামী লীগের দোসর আলু বীজ সিন্ডিকেটের মূল হোতা ইজারাদার শাহাদাত হাট ব্যাতিত গত শুক্রবার এলাকায় প্রবেশ করে জোরপূর্বক কৃষকেদের থেকে চাঁদা নিতে আসলে জনতার আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।পরবর্তীতে শাহাদাতের প্রতিনিধি মো: আবুল ওয়াহিদ মুরাদ কৃষক,জনপ্রতিনিধি ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করলে মানববন্ধন করেন এলাকার সর্বস্তরের জনসাধারণ।
স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…
স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
This website uses cookies.