ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
 স্বার্থের ভিড়ে মানুষ কাফনের পথে সফর  ঝড়ের আগে পৃথিবী ফুলগাজী আমজাদ হাট ভারতীয় গাঁজা ও স্ট্রবেরিসহ স্থানীয়দের হাতে যুবক আটক ২৪ ঘণ্টার মধ্যে ধরা নারায়ণগঞ্জের সেই ছিনতাইকারী, পিস্তল-গুলি উদ্ধার ফুলগাজীতে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে ১৩ বছরের এক কিশোরকে রাতভর আটকে শারীরিক নির্যাতন উলঙ্গ করে নাচানোর ভিডিও ধারণ। রূপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে জমজমাট ইফতার মাহফিল, দুই শতাধিক সাংবাদিক ও নেতৃবৃন্দের উপস্থিতি

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
  • আপডেট সময় : ০৫:৩০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:

রাজধানী ঢাকা নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোড এলাকার একটি নির্মাণাধীন ভবনে ৮ তলার লিফটের ফাঁকা দিয়ে পড়ে আব্দুস সামাদ (১৮) নামে ১ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

৪ মে রবিবার সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে, নিহতের বড় ভাই মোঃ রাজিব বলেন, আমার ভাই আমি নির্মাণ শ্রমিকের কাজ করি, রবিবার সন্ধ্যার দিকে আমার ছোট ভাই এলিফ্যান্ট রোড এলাকায় ১টি নির্মাণাধীন ভবনের কাজ শেষে ৮ তলার লিফটের ফাঁকা দিয়ে অসাবধানতা বশত নিচে পড়ে যায়, পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে “ওসেকে” ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, আমার ভাই গ্রামে বাড়ি তে ১টি খাবার হোটেলে কাজ করতো, গ্রামে চলতে তার কষ্ট হওয়ায় আমি তাকে ঢাকায় নিয়ে এসে নির্মাণ শ্রমিকের সহকারী হিসেবে কাজ শিখিয়ে কাজে দিয়েছিলাম।

ওই নির্মাণাধীন ভবনেই থাকতাম আমরা, আজ আমাদের ছেড়ে আমার ছোট ভাই চিরতরে চলে গেল, আমরা নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আলপাকা গ্রামের জাবেদ আলীর সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ “পরিদর্শক” মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৫:৩০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫