ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
ফেনীতে গভীর রাতে সাংবাদিক সুজনের ওপর সন্ত্রাসী হামলা ঘটেছে।
ফেনী সদর উপজেলার পূর্ব সিলোনিয়ায় গভীর রাতে সাংবাদিকের উপর বর্বর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
১ মে বৃহস্পতি বার রাত ১২টার দিকে পূর্ব সিলোনিয়ায় নিজ বাড়িতে এ হামলার শিকার হন তিনি। আহত সাংবাদিক এসএম সুজন দৈনিক দেশেরপত্রের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্যমতে, ৭-৮ জন সন্ত্রাসী দলবদ্ধ হয়ে লোহার রড ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক সুজনের ঘরে প্রবেশ করে তাকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যায়।
পরে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে।
আহতের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় এসএম সুজনকে দ্রুত ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তার নাকে চারটি সেলাই দেন এবং হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। হামলায় তার হাত ও পায়ের বিভিন্ন অংশেও জখম হয়।
ঘটনার পর ফেনী মডেল থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হলে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং তাৎক্ষণিক বোগদাদিয়া পুলিশ ফাঁড়িকে তদন্তের নির্দেশ দেন।
আহত এস এম সুজন বলেন, পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
ফেনী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, দ্রুতই আসামীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২