📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



জেলা/স্থানীয়

রাজবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা 

রাজবাড়ী শহরের ধুঞ্চী এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলের চাপায় মনসুরা বেগম (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনসুরা বেগম ধুঞ্চী গ্রামের সালাম মন্ডলের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাস্তা পার হয়ে ছাগল আনতে যাচ্ছিলেন মনসুরা বেগম। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল এসে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মনসুরার ভাতিজি জানান, আমার চাচি রাস্তা পার হচ্ছিলেন, তখন দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে তাকে চাপা দেয়। মাথায় গুরুতর আঘাত লাগে এবং সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সিফাত মাহমুদ জানান, মনসুরা বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় প্রচণ্ড আঘাত ছিল। সম্ভবত মাথার আঘাতেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, মোটরসাইকেল চালককে স্থানীয়রা আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

Md Omor Sunny

Recent Posts

চিত্রনায়ক মাসুদ শেখ উত্তরায় একটি বার থেকে গ্রেফতার

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা উত্তরার ১টি বারে পুলিশের অভিযানে ঢাকাই সিনেমার ৯০ দশকের আলোচিত…

2 hours ago

আমজাদহাটে তুচ্ছু ঘটনাকে কেন্দ্র করে বাপ ছেলেকে কুপিয়ে জখম করেন প্রতিবেশী

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামে কলাগাছ রোপণকে কেন্দ্র…

16 hours ago

দায়িত্ব, দক্ষতা ও দূরদর্শিতায় অনন্য—প্রেস সচিব আতিকুর রহমান রোমন।

বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক অঙ্গনে পেশাদারিত্ব, আন্তরিকতা এবং দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন আতিকুর রহমান…

16 hours ago

শাহজাদপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীকে হাত-পা বেধে ধর্ষণ

যখন সময় ডেস্ক রির্পোট: সিরাজগঞ্জ জেলা শাহজাদপুরে আম দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে সহপাঠীদের…

18 hours ago

দিনাজপুরে ইটের প্রাচীর ভাঙচুর,থানায় বৃদ্ধার লিখিত অভিযোগ

মোঃ রাব্বি হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর শহরের ঘাসিপাড়া ঠোংগাপট্টি এলাকায় ইটের সীমানা প্রাচীর ভাঙচুর,…

18 hours ago

৭ খুনের বিচার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন, ক্ষোভে ফুঁসছে জনতা

আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: আলোচিত নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনার ১২ বছর পূর্ণ হলেও এখনো…

18 hours ago

This website uses cookies.