সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম পাহাড়তলীতে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার
আরিফুর রহমান তীব্র, ডবলমুড়িং থানা প্রতিনিধি, চট্টগ্রাম
- আপডেট সময় : ১২:২৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে

আরিফুর রহমান তীব্র, ডবলমুড়িং থানা প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি স্বামী মঈন উদ্দিন (৩০) -কে গ্রেফতার করেছে র্যাব-৭।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৩টার দিকে নগরীর বন্দর থানাধীন নিশ্চিন্তা পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।বুধবার (২৩ এপ্রিল) র্যাব-৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
গ্রেফতারকৃত আসামি মঈন উদ্দিন রাঙ্গামাটির কাউখালি থানার বড় বিলি এলাকার মৃত আজিজুল হকের ছেলে।
র্যাব-৭ জানায় ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর পারিবারিক কলহের জেরে শারমিন আক্তারকে শারীরিক নির্যাতনের পর বালিশ চাপা দিয়ে হত্যা করেন।পরে ভিকটিমের মা বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন।যার মামলা নং-০৯।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

























