ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশী নিহত ডিএমপির উদ্যোগে গুলশানে হেলমেট ভাঙ্গার ব্যতিক্রমী কর্মসূচি রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হযরত শাহজালাল বিমান বন্দরে কোটি টাকার সোনা ও বিদেশী মুদ্রা সহ হজ্ব কাফেলার মোয়াল্লেম আটক জীবননগরে চিকিৎসক সংকট, সেবা থেকে বঞ্চিত মানুষ রংপুর অঞ্চলে কৃষিতে সুবাতাস লেগেছে যৌতুকের দাবিতে নির্যাতন, শৈলকুপায় অন্তঃসত্ত্বা গৃহবধূর বিষপানে মৃত্যু বিসিবি বাপের দোয়া ক্রিকেট বোর্ড, হাসনাত আবদুল্লাহ কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট গাজীপুরে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে খুন, পুত্রবধূ সহ গ্রেফতার-৩

রূপগঞ্জের পূর্বাচলে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

সিফাতুল মারুফ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩০:০১ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

রূপগঞ্জের পূর্বাচলে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সিফাতুল মারুফ
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেলোয়ার হোসেন নয়ন (৪০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ ।

শনিবার (১২ এপ্রিল) উপজেলার পূর্বাচল উপশহরের ১নং সেক্টর নীলা মার্কেট এলাকার একটি পরিত্যাক্ত প্লট থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দেলোয়ার হোসেন নয়ন কিশোরগঞ্জ জেলার শুলাকিয়া গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে।

তাকে উপর্যপুরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) লিয়াকত আলী জানান, রাতের যে কোন সময় দূর্বৃত্তরা তাকে অন্যত্র অথবা ঘটনাস্থলে এনে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যার পর ফেলে যায়। সকালে এলাকাবাসী তার মৃতদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছোরা উদ্ধার করা হয়েছে। নিহতের প্যান্টের পকেট থেকে জাতীয় পরিচয়পত্র পেয়ে তারা পরিচয় সনাক্ত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানানো হয়

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রূপগঞ্জের পূর্বাচলে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:৩০:০১ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫