ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলাপুর টিটি পাড়া আন্ডারপাসে ছিনতাইকারীদের দৌরাত্ম্য চাপাতির ভয় দেখিয়ে পথচারীর কাছ থেকে লক্ষ টাকা ছিনতাই সুনামগঞ্জে বিয়ের ১১ দিনের মাথায় নববধূ নিখোঁজ চাটখিলে বাড়ির চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, কয়েক বছর ধরে দুর্ভোগে একটি পরিবার খাল খনন কর্মসূচি উদ্বোধনে আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেড় বছরের সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেট কার, দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু সিলেট নগরী থেকে ইয়াবা সহ আটক-১ রূপগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত দগ্ধ ২ জনের অবস্থা আশঙ্কাজনক পানি নিষ্কাশনের কালভার্টের মুখ বন্ধ করে জায়গা ভরাট ভোগান্তিতে কৃষকরা ফটিকছড়িতে ভিডিও ফাঁসের হুমকি দিয়ে নারীকে ব্ল্যাকমেইলে গ্রেফতার-৬

শাজাহানপুর ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৮ মন নিষিদ্ধ পলিথিন জব্দ ।

রুবেল হাসান: শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি।
  • আপডেট সময় : ০৯:২৪:২২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে

শাজাহানপুর ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৮ মন নিষিদ্ধ পলিথিন জব্দ ।

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রুবেল হাসান: শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি।

আজ রবিবার (০৬ এপ্রিল) বিকেলে বগুড়া শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ মণ পলিথিন জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাইফুর রহমান।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন।
এসময় এ অভিযানে সহায়তা করেন শাজাহানপুর থানা পুলিশ সহ জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ। এ সময় আটো রিক্সা তল্লাশী চালিয়ে প্রায় ৮ মণ পলিথিন জব্দ করা হয়। এ ঘটনায় বগুড়া সদর সাবগ্রামের আটো রিক্সা চালক কায়েছ উদ্দিন (৪০) কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (২০১০ সংশোধন) এর ৬ (ক) ধারায় নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরে সংরক্ষণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাজাহানপুর ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৮ মন নিষিদ্ধ পলিথিন জব্দ ।

আপডেট সময় : ০৯:২৪:২২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫