নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও নৌ-ভ্রমণ
সিফাতুল মারুফ
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও নৌ- ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নুনেরটেক মায়াদ্বীপ ও আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়ায় সারা দিনব্যাপী এ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
ফোরামের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও দেশ টিভির সিনিয়র সাব এডিটর মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না।
মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দ্যা নিউ নেশনের সিনিয়র সাংবাদিক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি গাযী আনোয়ার, চ্যানেল আইয়ের সিনিয়র সাংবাদিক আক্তার হাবিব, দৈনিক সংবাদের মফস্বল সম্পাদক মো. আলম হোসেন। সাংবাদিক ফোরামের সভাপতি দেশ টিভির সিনিয়র সাব এডিটর মো. রুহুল আমিন, রুপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক সংগ্রামের রুপগঞ্জ প্রতিনিধি নাজমুল হুদা, সোনারগাও সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক জনকণ্ঠের সোনারগাঁও প্রতিনিধি মো. শাহ জালাল,
সকাল ৯ টায় বৈদ্যার বাজার ঘাট থেকে নৌ ভ্রমনের টলার ছেড়ে মায়াদ্বীপ পৌছায়। এরপর শুরু হয় বিভিন্ন ইভেন্টের খেলা। দুপুরের খাবারের পর আড়াই হাজার উপজেলার কালাপাহাড়িয়া এলাকার মধ্যার চরে পুরষ্কার বিতরণের পূর্বে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় স্বাগতি বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমরা যাতে সত্যের পক্ষে থেকে সাংবাদিকতা করতে পারি। হলুদ সাংবাদিকতা ছাড়তে হবে। সত্য কে সত্য বলতে হবে। সাংবাদিকতায় থেকে ইসলামের প্রচারের কাজ করতে হবে।
এ সময় রূপগঞ্জ, সোনারগাঁও, আড়াইহাজার ও বন্দর উপজেলার অর্ধ-শতাধিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তারিখ: 06-04-2025 ইং
স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…
স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
This website uses cookies.