কবি সরদার আব্দুস ছালাম
রমজান চলে যাচ্ছে…
মৃদু হাসে, বলে—
“আবার ফিরে আসবো,
এক বছর পরে।
তোমার ঈমান,
তোমার তাকওয়া—
ঠিক রেখো,
আমি যেন ফিরে এসে দেখি
তুমি সেই আলোয় দাঁড়িয়ে আছো
যে শিক্ষা দিয়ে গেলাম।”
রাতের শেষ প্রহরে
সজল চোখে বিদায় বলে,
“তোমার দোয়া,
তোমার কান্না,
তোমার লুকানো আর্তি—
সব নিয়েই চললাম,
আল্লাহর দরবারে।
ফিরে আসার দিন যেন দেখি—
তোমার হৃদয় আরও পরিশুদ্ধ,
তোমার জীবন আরও সজ্জিত
সেই তাকওয়ার আলোয়।”
রমজান চলে যাচ্ছে…
কিন্তু রেখে যাচ্ছে
সিয়ামের ধৈর্য,
তিলাওয়াতের প্রশান্তি,
আর দোয়ার সে গভীর আত্মার আহ্বান।
সে ফিরে আসবে…
কিন্তু তুমি কি প্রস্তুত থাকবে?
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক টোলারগেট, শেরপুর, বগুড়া থেকে প্রকাশিত। প্রধান কার্যালয়: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। সাব-হেড অফিস (অস্থায়ী কার্যালয়): সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২