সংবাদ শিরোনাম :
যাবার বেলা রামাদান
মো: আকাশ হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৩৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ৩৮৬ বার পড়া হয়েছে

কবি সরদার আব্দুস ছালাম
রমজান চলে যাচ্ছে…
মৃদু হাসে, বলে—
“আবার ফিরে আসবো,
এক বছর পরে।
তোমার ঈমান,
তোমার তাকওয়া—
ঠিক রেখো,
আমি যেন ফিরে এসে দেখি
তুমি সেই আলোয় দাঁড়িয়ে আছো
যে শিক্ষা দিয়ে গেলাম।”
রাতের শেষ প্রহরে
সজল চোখে বিদায় বলে,
“তোমার দোয়া,
তোমার কান্না,
তোমার লুকানো আর্তি—
সব নিয়েই চললাম,
আল্লাহর দরবারে।
ফিরে আসার দিন যেন দেখি—
তোমার হৃদয় আরও পরিশুদ্ধ,
তোমার জীবন আরও সজ্জিত
সেই তাকওয়ার আলোয়।”
রমজান চলে যাচ্ছে…
কিন্তু রেখে যাচ্ছে
সিয়ামের ধৈর্য,
তিলাওয়াতের প্রশান্তি,
আর দোয়ার সে গভীর আত্মার আহ্বান।
সে ফিরে আসবে…
কিন্তু তুমি কি প্রস্তুত থাকবে?



























