মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর
বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঘারপাড়া উপজেলা শাখার আয়োজনে বাঘারপাড়ায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঘারপাড়া শাখার অফিস কক্ষে ২৪ মার্চ (সোমবার) বিকাল সাড়ে ৩ ঘটিকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মাহফিলে উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে এ প্রগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মাজলিশে শূরা সদস্য ও যশোর জেলা আমীর( ৮৮ যশোর ৪) বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া এলাকার গণ-মানুষের নেতা অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা সেক্রেটারি মাও. আব্দুল জব্বার, উপজেলা কর্মপরিষদ, মো. রিয়াজুল ইসলাম , আব্দুল হাই, যুব সভাপতি মতিউর রহমান, পৌরসভার সেক্রেটারি আব্দুল হক, এছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, ইকবাল কবির, হুমায়ুন কবির, আজম খাঁন, আজিজুল ইসলাম, মিজানুর রহমান, শরাফত উদ্দিন, চন্দন দাস, মোজাফ্ফার হোসেন, ফরিদুজ্জামান, প্রদীপ বিশ্বাস, তরুন মন্ডল, রাকিব হোসেন।মতবিনিময় সভায় প্রধান অতিথি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনা ও ফ্যাসিবাদের পতনের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রমজানের শিক্ষা ও তাকওয়া অর্জনের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এছাড়া সাংবাদিকদের প্রতি সমাজের বৈষম্য, বিভিন্ন ঘটনাবলী এবং জামাতে ইসলামীর বিভিন্ন অনুষ্ঠান ও কার্যাবলী পত্রিকার মাধ্যমে প্রচারের জন্য নিরপেক্ষভাবে ভূমিকা পালন করার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২