ব্রেকিং নিউজ

শাজাহানপুরের সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় ও ইফতার মাহফিল

রুবেল হাসান: শাজাহানপুর উপজেলা  প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৭ আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী। মতবিনিময় শেষে সবাই এক সাথে ইফতার অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে শাজাহানপুর উপজেলা জামায়াত এই মতবিনিময়ের আয়োজন করে।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রটারি শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহিল বাকী, শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, আব্দুল লতিফ প্রামাণিক, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান, সেক্রেটারি সজিবুল আলম, সাবেক সভাপতি সাজেদুর রহমান সবুজ, খন্দকার আতিকুর রহমান, সাবেক সাধারন সম্পাদক সাইদুজ্জামান তারা, সিনিয়র সহ-সভাপতি মাইনুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান মিঠু, সহ-সভাপতি শাহীন আলম, দপ্তর সম্পাদক শামীম আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক মুঞ্জুরুল ইসলাম রিপন, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম, ধর্মীয় সম্পাদক মোস্তাকিম হোসাইন, নির্বাহী সদস্য রমজান আলী রঞ্জু প্রমুখ। এসময় উপজেলার কর্মরত সাংবাদিকগন ও উপজেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী যদি আগামীদিনে ক্ষমতায় যায় তাহলে
গণতন্ত্রিক উপায়ে দেশ পরিচালনা করবে। ফ্যাসিস্টরা যাতে ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সাংবাদিক সমাজসহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

Md Akash Hossain

Recent Posts

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 minutes ago

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…

11 minutes ago

জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…

1 hour ago

সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু

ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…

7 hours ago

নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…

7 hours ago

নগরীর আইডিয়াল মোড় সংলগ্ন মহাসড়কে বাসচাপায় ঠিকাদার নিহত

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (১৯ এপ্রিল) রবিবার সকাল ৬টার দিকে রংপুর নগরীর আইডিয়াল মোড় সংলগ্ন…

7 hours ago

This website uses cookies.