মোঃ আরিফ হোসেন রনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়ন পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোমরা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল ও রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভোমরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামানের সঞ্চালনায় ইউনিয়ন আমীরের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা সদর ২ আসনের জাময়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরা সদস্য প্রভাষক ওমর ফারুক,জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হুসাইন, সদর উপজেলা আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেন, সদর উপজেলা সেক্রেটারি ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মোঃ শহীদ হাসান, ডা. শফিকুল ইসলাম, মাওলানা আনিসুর রহমান, উপজেলা শূরা সদস্য মাওলানা ওবাইদুল্লাহ সহ ইউনিয়নের রোকন,কর্মী ও সর্বস্তরের জনসাধারণ।
প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক তার বক্ত্যবে বলেন,"রোজা মানুষকে তাকওয়াবান তৈরি করে। সুতরাং রোজার মত আরও ১১ মাস এভাবে আমাদের জীবনকে সাজাতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। ইসলাম ও ইসলামী আন্দোলন কে শক্তিশালী করার জন্য সৎ ও যোগ্য প্রার্থী বাছাইয়ের কোন বিকল্প নেই।আপনারা সবাই আপনাদের কাঙ্খিত উন্নয়ন পেতে হলে ইসলামী সরকার ব্যবস্থার প্রতি গুরুত্বারোপ করতে হবে। আমাদের নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। সুতরাং সেই নেতার মত আমাদের জীবনকে সাজিয়ে তুলতে হবে।
সর্বশেষ সমাপনী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুহাদ্দিস আব্দুল খালেক।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২