মো: এমরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে ভোক্তা অধিকারের অভিযানে মায়ের দোয়া স্টোরকে ১০,০০০/-টাকা জরিমানা করা হয়েছে
বৃহস্পতিবার(১৩ মার্চ)দুপুরে উপজেলার চালাকচর বাজারে "জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের"সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমান এর নেতৃত্বে দুধ বাজার,মুদি দোকান ও ইফতারির দোকানগুলোতে তদারকি অভিযান পরিচালিত হয়। মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং মিস্ত্রিত চিপস, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্যে সংরক্ষণ করিয়া রাখাতে"ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ "এর ৪১ও ৫১ ধারায়" মায়ের দোয়া স্টোরের"মালিক কে ১০,০০০ /টাকা জরিমানা আদায় করা হয়।
উক্ত অভিযান সহযোগিতায় ছিলেন স্যানেটারী ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ,নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃমোবারক হোসেন-সহ জেলা পুলিশ লাইন্সের পুলিশ সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২