ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্ত দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো রাজবাড়ী জেলার বালিয়াকান্দি রবিউলের কিশোরগঞ্জে নকল ঔষধ কারখানায় অভিযান ও জরিমানা ‎জলঢাকায় বুড়িতিস্তা নদী খনন প্রকল্পের কার্যক্রম দ্রুত চালুর ও মানববন্ধন ও সড়ক অবরোধ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুরে কবরস্থান থেকে বিদেশি অস্ত্র উদ্ধার নির্বাচনে নাশকতার সন্দেহ মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেছে ভাবীর ঠোঁট নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার মনোহরদীতে মোটরসাইকেল চাপায় মাদ্রাসা সুপার নিহত দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা শুরুতে সমস্যা থাকলেও এখন ভালো অবস্থা পররাষ্ট্র উপদেষ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় “শান্তিতে থাকবো” অপরকে শান্তিতে রাখবো সামাজিক সংগঠন এর উদ্যোগ শীতবস্ত্র বিতরণ

লাকি আক্তারকে গ্রেফতারের দাবিতে মধ্যরাতে উত্তাল শাহবাগ

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
  • আপডেট সময় : ১১:৫৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে

লাকি আক্তারকে গ্রেফতারের দাবিতে মধ্যরাতে উত্তাল শাহবাগ

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাঁকে গ্রেফতারের দাবিতে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় লাকি আক্তারকে গ্রেফতারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

১১ মার্চ মঙ্গলবার দিবগত রাত সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এর আগে ‘পুলিশের ওপর হামলার প্রতিবাদ এবং আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বানানোর অন্যতম খলনায়ক লাকি আক্তার সহ অন্যান্য ফ্যাসিবাদী দোসরদের গ্রেফতারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শীর্ষক কর্মসূচির ডাক দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ নোমোর লতে লাকি, তুই হাসিনা তুই হাসিনা, চব্বিশের বাংলায় শাহবাগের ঠাঁই নাই, শাহবাগীরা হামলা করে, ইন্টেরিম কী করে ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, শাহবাগের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, নতুন করে আর কোনো শাহবাগ হতে দেওয়া হবে না।

মিছিল শেষে শাহবাগে বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক ইবনে আলী বলেন, চব্বিশের বাংলায় আর কোনো শাহবাগ তৈরি হবে না।

পুলিশের মধ্যে অনেক ফ্যাসিবাদের দোসর রয়েছে, তবে একথাও সত্য, পুলিশের অনেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য জীবন দিয়ে কাজ করে যাচ্ছে, বাংলাদেশের আইনশৃঙ্খলাকে বিনষ্ট করার জন্য পুলিশের ওপর হামলা করেছে, লাকিসহ শাহবাগীদের গ্রেফতার করতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লাকি আক্তারকে গ্রেফতারের দাবিতে মধ্যরাতে উত্তাল শাহবাগ

আপডেট সময় : ১১:৫৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫