ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
ফেনী জেলা ফুলগাজীতে ৮ বছরের এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে, এ ঘটনায় নুরুল ইসলাম (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে ফুলগাজী থানার পুলিশ, ১০ মার্চ সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ওই শিশু ফুলগাজীর বাশুড়া মাদ্রাসায় ২য় শ্রেণিতে অধ্যয়নরত। গত ৩ মার্চ ক্লাসের বিরতিতে সে টিফিন কিনতে মাদ্রাসার সামনের চা দোকানে যায়, সেখানে চা দোকানদার নুরুল ইসলাম তাঁকে খাবার খাওয়ানোর কথা বলে তাঁর দোকানের ভেতরে নিয়ে কোলে বসায়, যৌন নিপীড়নের একপর্যায়ে শিশুটি চিৎকার দিলে নুরুল ইসলাম তাঁকে ছেড়ে দেয়। পরে শিশুটি বাড়িতে ফিরে বিষয়টি শিশুটি তাঁর মাকে জানালে ৯ মার্চ রবিবার রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নুরুল ইসলামকে আসামি করে ফুলগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
এ ব্যাপারে ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ সাংবাদিকদেরকে বলেন, এ ঘটনায় মামলা করার পরপরই রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত নুরুল ইসলাম ফুলগাজী সদর ইউনিয়নের গোসাইপুর গ্রামের ফকির বাড়ির বাসিন্দা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২