মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি:
জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন’র জেলা প্রতিনিধি ও দৈনিক মাতৃকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মো: রফিকুল ইসলামের মা আমেনা খাতুন (৭৭) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
মঙ্গলবার (১১ই মার্চ) ভোর ৩টায় রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সাবেক মহাদেবপুর গ্রামে নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
সকাল ৯.৩০মিনিটে মায়ের মৃত্যুর খবর মোবাইল ফোনে নিশ্চিত করেন সাংবাদিক মো: রফিকুল ইসলাম।
জানা গেছে, আজ বাদ যোহর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সাবেক মহাদেবপুর গ্রামে ‘সাবেক মহাদেবপুর পূর্বপাড়া জামে মসজিদ’ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।পরে সাবেক মহাদেবপুর পূর্বপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃতকালে তিনি ৪ ছেলে, ৫ মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক রফিকুল ইসলামের মায়ের মৃত্যুতে রাজবাড়ী প্রেসক্লাব এর নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন, সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু। ও রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি হেলাল মাহমুদ. সাধারণ সম্পাদক মো: শিহাবুর রহমান গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
এছাড়া জেলার অন্যান্য বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা সহকর্মী রফিকুল ইসলামের মায়ের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২