ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্ত দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো রাজবাড়ী জেলার বালিয়াকান্দি রবিউলের কিশোরগঞ্জে নকল ঔষধ কারখানায় অভিযান ও জরিমানা ‎জলঢাকায় বুড়িতিস্তা নদী খনন প্রকল্পের কার্যক্রম দ্রুত চালুর ও মানববন্ধন ও সড়ক অবরোধ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুরে কবরস্থান থেকে বিদেশি অস্ত্র উদ্ধার নির্বাচনে নাশকতার সন্দেহ মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেছে ভাবীর ঠোঁট নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার মনোহরদীতে মোটরসাইকেল চাপায় মাদ্রাসা সুপার নিহত দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা শুরুতে সমস্যা থাকলেও এখন ভালো অবস্থা পররাষ্ট্র উপদেষ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় “শান্তিতে থাকবো” অপরকে শান্তিতে রাখবো সামাজিক সংগঠন এর উদ্যোগ শীতবস্ত্র বিতরণ

ঘোড়াঘাটে শিমুল ফুলে প্রকৃতি নিয়েছে নতুন সাজ

ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে

ঘোড়াঘাটে শিমুল ফুলে প্রকৃতি নিয়েছে নতুন সাজ

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি:
বসন্তের আগমনে প্রকৃতি সেজেছে রঙিন সাজে। গাছে গাছে রঙিন ফুল আর কোকিলের কলতান। সবকিছুর মধ্যেও প্রকৃতিকে অন্য রকমভাবে সাজিয়েছে শিমুল ফুল। গ্রামের পথে-প্রন্তে, মাঠঘাটে, পুকুরপাড়ে, বিভিন্ন উদ্যানে, বাড়ির আঙিনাসহ বিভিন্ন জায়গায় ফুটছে রক্তিম আভা ছড়ানো শিমুল ফুল। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য মনে করিয়ে দেয় সেই গানের লাইনটি ‘বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সই গো বসন্ত বাতাসে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার এলাকার রান্তার দুপাশে, পুকুরপাড়ে শিমুলগাছে ফুল বাতাসে দোলা খাওয়ার দৃশ্য দেখা যায়। যা পথচারীসহ দর্শনার্থীদের মন কাড়ছে। তাছাড়া গাছে গাছে আসতে শুরু করেছে নতুন পাতা। স্নিগ্ধ সবুজ কচি পাতার ধীর গতিময় বাতাস জানান দিচ্ছে নতুন লগ্নের।

জানা গেছে, শিমুল গাছের বৈজ্ঞানিক নাম বোমবাক্স সাইবা লিন। বীজ ও কান্ডে মাধ্যমে এর বংশ বিস্তার হয়। প্রাকৃতিকভাবেই শিমুলগাছ বেড়ে ওঠে। শিমুলগাছ কেবল সৌন্দর্যই বাড়ায় না এই গাছে রয়েছে নানা উপকারিতা এবং অর্থনৈতিকভাবে ও বেশ গুরুত্ব বহন করছে। প্রাকৃতিকভাবে তুলা আহরণের অন্যতম অবলম্বন হচ্ছে শিমুলগাছ। এ গাছের সব অংশেরই রয়েছে ভেষজ গুণ। আয়ুর্বেদিক চিকিৎসকরা এখনো নানা রোগের চিকিৎসায় এ গাছের বিভিন্ন অংশ ব্যবহার করে। এলাকার সাইদুল বলেন, শিমুল ফুলের সৌন্দর্য সত্যিই মুগ্ধ করবে যে কাউকে। শিমুলগাছের পাশ দিয়ে গেলে মনটা একদম জুড়িয়ে যায়। এই সৌন্দর্য বর্ণনা করা কঠিন। আমাদের সকলের উচিত এই শিমুলগাছ না কেটে এটাকে সংরক্ষণ করা। প্রাকৃতিকভাবে তুলা আহরণের অন্যতম অবলম্বন হচ্ছে শিমুলগাছ। এ গাছের সব অংশেরই রয়েছে ভেষজ গুণ। শিমুলের ইংরেজি নাম সিল্ক কটন ট্রি। এই গাছকে টিকিয়ে রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে শিমুল ফুলে প্রকৃতি নিয়েছে নতুন সাজ

আপডেট সময় : ১১:৪৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫