ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেনী পরশুরামে মুহুরী নদী থেকে নারীর মরদেহ উদ্ধার দীর্ঘ ৪ দিন পর আবারো উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ফেনীতে ১৯৯০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়ায় অবস্থিত গোল্ডেন গ্রুপের জুট মিল লিমিটেড চট্টগ্রামের ৩ বছরের শিশুকে আছাড় মেরে হত্যা রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেফতার রাজবাড়ীর পাংশা উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়েছে রাজবাড়ীতে ছাগল চুরি করে পাচারকালে দরুদ আলী নামের সাবেক এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের মাদক বিরোধী অভিযানে ৭ জন মাদক সেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে বাগেরহাট মোরেলগঞ্জে সাংবাদিকের উপর হামলা করেন বিএনপির সন্ত্রাসী বাহিনী

ধর্ষকদের শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়তে মশাল মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ৩২৮ বার পড়া হয়েছে

ধর্ষকদের শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়তে মশাল মিছিল

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
ঢাকা সহ সারা বাংলাদেশ ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে মশাল মিছিল করেছে ধর্ষণ বিরোধী মঞ্চ।

৯ মার্চ রবিবার রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করে।

মিছিলে অংশ গ্রহণ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজসহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সমাবেশ থেকে শিক্ষার্থীরা ধর্ষকদের বিরুদ্ধে শাস্তির আশ্বাস না বরং সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান। সর্বোচ্চ শাস্তি কার্যকর হওয়ার আগ পর্যন্ত রাজপথ না ছাড়ার অঙ্গীকার করেন নারী শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, হ্যাংক দ্য র‌্যাপিস্ট, আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই, রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে, জাহাঙ্গীর করে কি, খায় দায় ঘুমায় নাকি, এমন স্লোগান দিতে থাকেন।

সমাবেশ থেকে নারী শিক্ষার্থীরা বলেন, নারীকে নারী হিসেবে না, মানুষ হিসেবে ভাবুন, আমরা ভয়ে থাকি কখন কে আমাদের শরীরে তার কালো হাত দেয়, আমরা নিরাপত্তা চাই, আমরা চাই না বাইরে বের হলেই আমাদের উপর কেউ লোলুপ ও খারাপ দৃষ্টিতে তাকিয়ে থাকুক, ধর্ষকদের এমন শাস্তি চাই যা দেখে অন্যদের এই কাজ করতে বারবার ভাবতে হয়, যতদিন এদের বিচার না হবে আমরা রাজপথ ছাড়বো না, প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে গিয়ে তাঁদেরকে পদত্যাগে বাধ্য করবো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধর্ষকদের শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়তে মশাল মিছিল

আপডেট সময় : ১১:২৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫