ব্রেকিং নিউজ

বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এর পক্ষ থেকে গণসংগীত শিল্পী এপোলো জামালীকে শ্রদ্ধাঞ্জলি

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:

বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ০৭ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

শ্রদ্ধাঞ্জলি দেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এর প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্র সংষ্কার আন্দোলনের প্রধান সম্ময়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এর সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল আলম রাসু, শ্রমিক নেতা রাষ্ট্র শ্রমিক আন্দোলনে আহবায়ক মোঃ মিন্টু মিয়া, রাষ্ট্র সংষ্কার আন্দোলনের নারী নেত্রী জাকিয়া শিশির, রাষ্ট্র সংষ্কার আন্দোলনের সম্মন্য়ক সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী।

শেখ নাসির উদ্দিন বলেন, এপোলো জামালী একজন বহুগুণের মানুষ ছিলেন তিনি সাধারণ মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন, তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে গেছেন নিপরিত মেহনতী মানুষের জন্য।

বহুমাত্রিক এ্যাপোলো জামালী নিজেই একটি প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন, তিনি বিবাহ করেননি ঘর-সংসার করেননি, মেহনতি শ্রমজীবী মার খাওয়া নিপীড়িত মানুষের ঘরে আলো জ্বালাতে যেয়েই জীবন পার করছেন, মানুষের অধিকার ও মুক্তির পথেই নিজের জীবন স্বার্থকতা খুঁজেছেন, আমরা তাঁর বিদায়ী আত্মার শাস্তি কামনা করি।

রাজনীতিবিদ সংস্কৃতিকর্মী গণসংগীত শিল্পী এপোলো জামালী গত ০২ মার্চ ২০২৫ইং তিনি মারা যান।

তিনি একাধারে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণসংগীত শিল্পী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য।

২ মার্চ রবিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

এপোলো জামালী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। চিরকুমার এপোলো জামালী জীবনের ৪৫ বছর বিপ্লবী রাজনৈতিক তৎপরতায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

তিনি সংহতি সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গণসংস্কৃতি ফ্রন্টেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তিনি অনেক জনপ্রিয় গণসংগীতের রচয়িতা, সুরকার ও গায়ক ছিলেন, যে কোনো দুর্যোগে তিনি সর্বস্ব উজাড় করে গণমানুষের পাশে দাঁড়িয়েছেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন তার বিদায়ী আত্মার শাস্তি কামনা করে শ্রদ্ধা জানাই।

Md Akash Hossain

Recent Posts

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

7 hours ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

7 hours ago

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…

7 hours ago

জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…

8 hours ago

সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু

ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…

14 hours ago

নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…

14 hours ago

This website uses cookies.