ব্রেকিং নিউজ

নরসিংদীতে জাতীয় পাট দিবস পালিত

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী 

নরসিংদীতে“পলিথিনের ব্যবহার পরিহার করি,পাটপণ্যের বাংলাদেশ গড়ি”এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার(৬ মার্চ)সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর নরসিংদীর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)আবু তাহের মোঃ শামসুজ্জামান এর সভাপতিত্বে ও নরসিংদী পাট অধিদপ্তরের উন্নয়ন কর্মকর্তা মো:খোরশেদ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের কর্মকর্তা মো:আজমত আলী আকন্দ রেজাউল।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদীর সিভিল সার্জন ডাঃসৈয়দ আমিরুল হক শামীম,অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ,জেলা কৃষি সম্প্রসারন অফিসার মো: সোহানুর রহমান,নরসিংদী পাট ব্যবসায়ী সমিতির সভাপতি মো: মোস্তাক আহমেদ,মদিনা জুট মিলস্ এর পাট অফিসার অলিউল্লাহ
,বাদুয়ারচর গ্রামের পাট চাষী মো: দেলোয়ার হোসেন,বদপুর গ্রামের পাট চাষী মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

জানা গেছে,পাট চাষে কৃষকের আগ্রহ সৃষ্টি,পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি,পাটপাটপণ্যের ব্যবহার সম্প্রসারণ-সহ সোনালী আশ খ্যাত পাটের সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে ৬ ই মার্চকে জাতীয় পাট দিবস পালন করা হয়। এ ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও ০৬ মার্চ জাতীয় পাট দিবস,২০২৫ যথাযথভাবে উদযাপনের নিমিত্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১০ম বারের মত জাতীয় পাট দিবস পালন করা হচ্ছে।পরিবেশ বান্ধব পাটপাটজাত পণ্যকে বিশেষ গুরুত্ব দিয়ে ১লা জানুয়ারী ২০২৪ তারিখে পাটপাটজাত পণ্যকে বর্ষপণ্য ২০২৩ হিসেবে ঘোষনা করেছেন। বাংলাদেশের অন্যান্য জেলার ন্যায় নরসিংদী জেলায় ও জাতীয় পাট দিবস বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন করা হচ্ছে।পাট অধিদপ্তরের অধীনে উন্নত প্রযুক্তি নির্ভর পাটপাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প চালু করেছেন।উক্ত প্রকল্পের মাধ্যমে পাট চাষীদেরকে পাট উৎপাদন বাড়ানোর জন্য প্রশিক্ষণের মাধ্যমে উন্নত প্রযুক্তি ভাল মানের পাটবীজ, রাসায়নিক সার,বালাইনাশক ও কৃষি যন্ত্রপাতি সরবরাহ দেওয়া হচ্ছে।চলতি মৌসুমে নরসিংদী জেলায় পাঁচটি উপজেলায় পাটপাটবীজ উৎপাদনকারী ৩৭৫ (তিনশত পঁচাত্তর)জন চাষীদেরকে উন্নত প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং ১০,৫৬৪ (দশ হাজার পাঁচশত চৌষট্টি)জন চাষীদেরকে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার,বিতরণ করা হবে।

Md Akash Hossain

Recent Posts

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

12 hours ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

12 hours ago

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…

12 hours ago

জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…

13 hours ago

সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু

ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…

19 hours ago

নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…

19 hours ago

This website uses cookies.