ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেনী পরশুরামে মুহুরী নদী থেকে নারীর মরদেহ উদ্ধার দীর্ঘ ৪ দিন পর আবারো উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ফেনীতে ১৯৯০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়ায় অবস্থিত গোল্ডেন গ্রুপের জুট মিল লিমিটেড চট্টগ্রামের ৩ বছরের শিশুকে আছাড় মেরে হত্যা রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেফতার রাজবাড়ীর পাংশা উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়েছে রাজবাড়ীতে ছাগল চুরি করে পাচারকালে দরুদ আলী নামের সাবেক এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের মাদক বিরোধী অভিযানে ৭ জন মাদক সেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে বাগেরহাট মোরেলগঞ্জে সাংবাদিকের উপর হামলা করেন বিএনপির সন্ত্রাসী বাহিনী

রংপুরে গোপন অভিযানে গ্রেফতার সাবেক এমপি আফতাব উদ্দিন

মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টার নীলফামারী
  • আপডেট সময় : ১০:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে

রংপুরে গোপন অভিযানে গ্রেফতার সাবেক এমপি আফতাব উদ্দিন

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টার নীলফামারী

নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিন সরকারকে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গ্রেফতার করেছে। বুধবার (৫ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে রংপুর মহানগরীর সেনপাড়া মহল্লার গুড় মজিবরের বাড়ির একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আফতাব উদ্দিন সরকার রংপুর নগরীর সেনপাড়ার ওই ফ্ল্যাটে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা এবং নীলফামারীর ডিমলা ও সদর থানায় দুটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। এ ছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমন করার অর্থ জোগানদাতা ও মাস্টারমাইন্ড ছিলেন বলেও পুলিশ জানিয়েছে।

গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) তাকে আদালতে তোলা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

উল্লেখ্য, আফতাব উদ্দিন সরকার নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুরে গোপন অভিযানে গ্রেফতার সাবেক এমপি আফতাব উদ্দিন

আপডেট সময় : ১০:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫