ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
 স্বার্থের ভিড়ে মানুষ কাফনের পথে সফর  ঝড়ের আগে পৃথিবী ফুলগাজী আমজাদ হাট ভারতীয় গাঁজা ও স্ট্রবেরিসহ স্থানীয়দের হাতে যুবক আটক ২৪ ঘণ্টার মধ্যে ধরা নারায়ণগঞ্জের সেই ছিনতাইকারী, পিস্তল-গুলি উদ্ধার ফুলগাজীতে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে ১৩ বছরের এক কিশোরকে রাতভর আটকে শারীরিক নির্যাতন উলঙ্গ করে নাচানোর ভিডিও ধারণ। রূপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে জমজমাট ইফতার মাহফিল, দুই শতাধিক সাংবাদিক ও নেতৃবৃন্দের উপস্থিতি

লালমনিরহাট সদর থানার ওসি নূরনবী’র বক্তব্য ভাইরাল

স্টাফ রিপোর্টার রংপুর
  • আপডেট সময় : ০৯:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে

লালমনিরহাট সদর থানার ওসি নূরনবী’র বক্তব্য ভাইরাল

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর

প্রতিনিয়তই লালমনিরহাটে চুরি ছিনতাইসহ আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। থানাগুলোতে অসংখ্য অভিযোগ করছেন ভুক্তভোগী মানুষগুলো। যার ফলে এবার লালমনিরহাট সদর থানার ওসি নূরনবী হাট-বাজারের গাড়ি থামিয়ে মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে অপরাধ কমাতে বিভিন্ন রকম বক্তব্য রাখছেন। লালমনিরহাট সদর উপজেলার ওবদা নামক একটি বাজারে বক্তব্য রাখছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছেন ওসি। যেখানে ওসি বলছেন, আমার থানায় কোনো মামলা করতে টাকা লাগে না। থানায় মামলা করতে কারও কোনো দালাল লাগে না? কী লাগে না? দালাল লাগে না। আমার থানায় মামলা করতে কারও কোনো নেতা লাগে না, বুঝতাছেন? আমারে কেউ স্যার বলতে হবে না। আমি আপনাদের গোলাম হিসাবে এসেছি। কী হিসাবে এসেছি? গোলাম হিসাবে এসেছি। বুঝতাছেন?

ওই ভিডিওতে আরও শোনা যায়, একমাস ধরে আপনাদের থানায় আমি এসেছি। কয় মাস এসেছি? এর উত্তরে স্থানীয়রা বলেন, এক মাস। কী হিসাবে এসেছি? গোলাম হিসাবে এসেছি। কেমন গোলাম? বাড়িতে যেমন কাজের মেয়েকে বেতন দেন। কাজের মেয়ের মালিক আপনারা, লেবারের বেতন দেন। সে লেবারের আপনারা মালিক। আপনারা আমাদের সরকারি কর্মচারীদের বেতন দেন। তাহলে মালিক কে? এই উত্তরে স্থানীয়রা বলেন, মালিক আমরা, অর্থাৎ জনগণ। তাহলে আমি ওসি কী? আমি আপনাদের সেবা করতে আসছি।

ওসি আরও বলেন, যদি আমার নামে কেউ আপনাদের কাছে টাকা চায় যে, মামলা করতে টাকা লাগবে। সোজা আমার কাছে যাবেন। যে লোকটার পায়ে জুতা নেই, তাকেও আমি চেয়ার দেব। যে আগে লুঙ্গি পড়ে যাবে তাকেও আমি আগে চেয়ার দেব। কথা বুঝেন নাই? সোজা কথা, কোনো ভয় পাবেন না।

ভিডিওতে আরও শোনা যায়, মাদক কী খারাপ না ভালো? এর উত্তরে উপস্থিত লোকেরা বলেন, খারাপ। মাদক দিয়ে যুবসমাজ নষ্ট হচ্ছে কিনা? আপনারা শুধু আমাদের খবর দেবেন, অমুকের ছেলে অমুক। কখনোই এ বিষয়ে মিথ্যা কথা বলবেন না। আপনার বক্তব্য আমার কাছে রেকর্ড থাকে। যে মাদক সেবন করে, তার বিষয়ে আপনারা শুধু আমাকে খবর দেবেন। কোনো কারণে ওইদিন যদি আসতে না পারি তবে পরের দিনে আসব। আমি নিজে না আসতে পারলে অফিসার পাঠাব। কথা আপনাদের বুঝাতে পেরেছি?

ওসি আরও বলেন, এই যে মাদক সেবন, জুয়া খেলা এটি খারাপ না? আপনারা কি চান জুয়া খেলা হোক? যেখানেই জুয়ার স্পট আছে আপনারা আমাকে খবর দেবেন। বউ পিটায়, ভালো না খারাপ? আমারে খবর দেবেন। বাল্যবিবাহ খারাপ না ভালো? আমারে খবর দেবেন। কোনো মেয়েকে যৌন হয়রানি করে, রাস্তাঘাটে টিটকারি মারে, আপনারা আমারে খবর দেবেন। এলাকায় এমনও আছে, মা-বাবাকে ভাত দেয় না। এমন ছেলে থাকলে সে থাকবে জেলখানায়। কই থাকবে? জেলখানায়। আপনাদের ছেলে যদি মাদকাসক্ত হয় আমার থানায় অভিযোগ দেবেন। কী আপনারা পারবেন না? ৬ মাস থেকে ২ বছর জেল হবে তার। আপনারা মনে করবেন এই ওসি আপনাদের ভাই। আপনাদের ছেলে কিংবা ভাতিজা। মনে থাকবে সবকিছু? এভাবে কোনো ওসি আপনাদের সঙ্গে কথা বলেছে? এই উত্তরে এলাকাবাসী উচ্চকণ্ঠে বলেন, কোনো ওসি আসেনি।আমি যদি কোনো অপরাধ করে থাকি আমার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে পড়বেন। যদি ভালো কাজ করে থাকি সমর্থন দেবেন। ঠিক আছে? আমি কি আপনাদের কাছে ভোট চাই? কি চাই? ভালোবাসা চাই। থানায় বেশি বেশি করে যাবেন। থানায় যখন ভালো লোক যাবে তখন খারাপ লোক ভয় পাবে। মনে করবে, ওসিকে অভিযোগ দিতে আসছে। সাত ঘণ্টা অভিযান করে তিনটি অটোরিকশা উদ্ধার করেছি। এই এলাকায় অটোরিকশা চোর আছে। সন্দেহ হলে খবর দেবেন। পারবেন তো?

উক্ত বিষয়ে তিনি জানান, সহজ সরলভাবে মানুষের সঙ্গে কথা বলেছি।
এ সময় একটি ছেলে ভিডিও করেছে। আর এই ভিডিও ভাইরাল হবে আমি বুঝতে পারিনি। তবে ভালো লাগছে মানুষ কথাগুলো ভালোভাবে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লালমনিরহাট সদর থানার ওসি নূরনবী’র বক্তব্য ভাইরাল

আপডেট সময় : ০৯:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫