স্টাফ রিপোর্টার রংপুর
আজ (৫ মার্চ) বুধবার বেলা ১১টা ৩৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।
আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে রংপুর সহ দেশের বিভিন্ন এলাকা।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, আজ বুধবার বেলা ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা।
ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৪৯ কিলোমিটার। উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত।
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে গত ১০ দিনে ৪ বার দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হলো।
এদিকে রংপুর, ঠাকুরগাও
লালমনিরহাট ও দিনাজপুরে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। রংপুর নগরীসহ আশে-পাশে ভুমিকম্প অনুভূত হয়। এতে মানুষজন আতংকিত হয়ে পড়েন।
তবে এই রিপোর্ট লেখা পযর্ন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২