ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
তোমার আমার বাংলাদেশ, ভোট দিব মিলেমিশে, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে র্যালি ও আলোচনার সভার মধ্য দিয়ে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ রোববার উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সকাল ১০ টায় র্যালি শেষে নির্বাচন অফিসের সামনে শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, চলতি দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাকিম উদ্দীন প্রধান। আরও বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার প্রদীপ কুমার সরকার, উপজেলা সহকারি শিক্ষা অফিসার ওয়াকিল আহমেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তুষার কান্তি দাস, সহকারি শিক্ষক জামিরুল ইসলাম প্রমুখ।
ক্যাপশনঃ দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি বের করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২