মুবিন বিন সোলাইমান, চট্টগ্রাম:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ল বসতঘর ও কার।
গত ২৯শে জানুয়ারি (রোববার) রাত ৮.২০ ঘটিকায় দিকে উপজেলা পদুয়া ইউনিয়নের সুখবিলাস এলাকায় এঘটনা ঘটে।
পুড়ে যাওয়া বসতঘর ও কার মালিক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডঃ হাছান মাহমুদ এমপি'র চাচা, সাবেক চেয়ারম্যান গোলাম নুরুল কবির তালুকদার এর ছেলে মুহাম্মদ জাহেদ হাসানের। তাছাড়া বাড়িতে থাকা গ্যাসের ট্যাংকি বিস্ফোরণ এবং ফায়ার সার্ভিস রাঙ্গুনিয়া মডেল থানার পাশে হওয়ায় আসতে আসতে বেশির ভাগই পুড়ে যায়। এক সূত্র জানায় যায়, ভুক্তভোগী জাহেদ হাসানের প্রায় ২০ লক্ষাধিক টাকার সমমান মূল্যের ব্যবহারিত কার চট্ট মেট্টো গ ১১-৬৫১২ সহ ৩০x২০ ফুট পরিমাপের কাঁচা বসতঘর, আসবাবপত্র ও সরঞ্জামাদি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন বলেন, ঘটনার পর আমরা আগুন নিয়ন্ত্রণে আনি তবে কারো কোনো ক্ষতি হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২