অপরাধ

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ১ যাত্রী নিহত, আহত ৬

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় ছকিনা বেগম (৮০) নামে ব্যাটারিচালিত ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার ফায়ারসার্ভিস এলাকার মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ছকিনা বেগম গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার ধাপেরহাট গোবিন্দপুর এলাকার মৃত আব্দুল শেখের স্ত্রী।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, একটি ভাড়া করা ব্যাটারিচালিত ইজিবাইকে ৭ থেকে ৮ জন মহিলা যাত্রী ছিল। উপজেলার রহিম শাহ ভান্ডারি মাজার পরিদর্শন করে তাঁরা রাতে ইজিবাইকে করে বাড়ি ফিরে যাচ্ছিলেন। ইজিবাইকটি মহাসড়ক ধরে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশন অতিক্রম করে কিছু দূর যাওয়ার পর অজ্ঞাতনামা একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং সকলে আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

কর্তব্যরত চিকিৎসক জানান,চিকিৎসাধীন অবস্থায় রাতে ছকিনা বেগম নামে এক যাত্রী মারা যান। আহত বাকি আরও ৬ জন মহিলাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

ওসি আরও বলেন, আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে।

Md Akash Hossain

Recent Posts

নওগাঁয় ৩ বছরের শিশু সহ একই পরিবারের ৪ জনকে হত্যা

ফখরুল আলম সাজু নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা বাহাদুরপুর ইউনিয়নে ৪ জনকে গলা কেটে হত্যা করেছে…

7 hours ago

মৌলভীবাজার বিদ্যুৎস্পৃষ্টে ওয়াইফাই সার্ভিস কর্মীর মৃত্যু

যখন সময় ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরিফ…

7 hours ago

অবশেষে ফুলবাড়ী ও পার্বতীপুরে তৈরি হচ্ছে সংসদ সদস্যর অফিস

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর-৫ (পার্বতীপুর ফুলবাড়ী)-এর জনগণের যাবতীয় সেবা এবং উক্ত এলাকার…

8 hours ago

রংপুরে ডিসি’র সাথে যুবদল-সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছে…

8 hours ago

প্রান বঙ্গ মিলার্স লিমিটেড এর বিভিন্ন জাতের ধান-গাছ পরিদর্শন

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটিতে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান…

8 hours ago

রংপুর সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে সতর্ক বিজিবি

স্টাফ রিপোর্টার রংপুর: জ্বালানি তেল পাচার ঠেকাতে রংপুর বিভাগের সীমান্তে তৎপরতা বাড়িয়েছে বিজিবি। এক মাসে…

9 hours ago

This website uses cookies.