ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা কারওয়ান বাজারের কাঠপট্টিতে আগুন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে ৫ ইউনিট চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণের ঘটনায় মূল হোতা দুলাল গ্রেফতার বিসিবির দায়িত্ব নেবেন কি না, জানালেন ইশরাক হোসেন আজ চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান ফেনী সোনাগাজীতে সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে মিষ্টি বিতরণ মন্ত্রিপরিষদের নতুন সচিব ড. নাসিমুল গনি মন্ত্রীপরিষদ সংসদ সদস্য শপথ অনুষ্ঠানে থাকছেন ১২০০ দেশি-বিদেশি অতিথি গণঅধিকারে ফিরছেন না, বিএনপিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত রাশেদ খানের ফেনীতে ভোট কেন্দ্র থেকে জুলাই যোদ্ধাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ধানমন্ডি ৩২ থেকে ঢাবি অধ্যাপক সহ আটক ৫
বিশেষ বিজ্ঞপ্তি ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম... আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অভিযোগের জন্য জরুরি যোগাযোগ করুন: ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২, ০২-৪৭১১৮৭০৩ এবং মোবাইল নম্বর: ০১৫৫০-০৬৪২২৬ (WhatsApp) ও ০১৫৫০-০৬৪২২৭'-স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ক্যাম্পে হামলা, ভাংচুর

মোঃ মকবুল হোসেন, স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০৯:০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ক্যাম্পে হামলা, ভাংচুর

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ মকবুল হোসেন, স্টাফ রিপোর্টার :

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ক্যাম্পে হামলা চালিয়েছে একদল বহিরাগত। এ সময় মোবাইল ফোনে ভিডিও করার সময় এক শিক্ষানবিশ আইনজীবী আহত হয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে (৪০-৫০) জন বহিরাগত কুষ্টিয়া আদালত চত্বরে এ ঘটনা ঘটিয়েছে।

এ সময় এ্যাডভোকেট মজিদুল ইসলাম (৫৫) গুরুতর জখম হয়েছেন।
স্থানীরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁধবাজার এলাকার শামসুদ্দিনের ছেলে।

জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির (২০২৫-২৬) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । এ উপলক্ষে আদালত চত্বরে নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছেন প্রার্থীরা।

প্রত্যক্ষদর্শী ও আইনজীবীরা জানান, বেলা ১১টার দিকে ৪০-৫০ জন বহিরাগত বিভিন্ন স্থান দিয়ে আদালত চত্বরে ঢোকে। এরপর তারা প্রার্থীদের নির্বাচনী ক্যাম্পের চেয়ার, টেবিল, প্যান্ডেলসহ ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে। এ সময় ভাঙচুরের ভিডিও মোবাইল ফোনে ধারণ করতে গেলে শিক্ষানবিশ আইনজীবী মজিবুল হককে লাঠি দিয়ে আঘাত করলে তিনি আহত হন। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যাক্তি জানান, যারা আদালত চত্বরে নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করছিল তাদের মধ্যে কোনো আইনজীবী বা পরিচিত মুখ দেখা যায়নি। সবাই বহিরাগত ছিল। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না। তারা প্যান্ডেলের পাইপ, বাঁশ খুলেই ভাঙচুর শুরু করে।

এ বিষয়ে নির্বাচনে বিএনপিপন্থী সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মাহাতাবউদ্দিন জানান, আমার ৩২ বছরের পেশাজীবনে এমন ঘটনার সম্মুখীন হয়নি। তবে এর আগে জানতে পেরেছিলাম পরাজিত শক্তিরা নির্বাচন বানচাল করতে চায়।

তিনি আরও জানান, সব আইনজীবী যখন আদালত চত্বরে ব্যস্ত ছিলেন, তখনই এ ঘটনা ঘটিয়েছে। সবাই বহিরাগত হওয়ায় কাউকে চেনা যায়নি। তারা বিশেষ কোনো প্রার্থীকে টার্গেট করেনি। হামলাকারীরা সব প্রার্থীর ক্যাম্প ভাঙচুর করেছে। তাতেই বোঝা যায় তাদের লক্ষ্য কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচন হতে না দেওয়া।

এ বিষয়ে জামায়াতপন্থী সভাপতি প্রার্থী অ্যাডভোকেট শেখ মহম্মদ আজিজুর রহমান জানান, গত ৫ আগস্টের পর কুষ্টিয়া আদালতের পরিস্থিতিকে অশান্ত করতে চাচ্ছে তারা। কারা, এমন প্রশ্নে তিনি বলেন, আইনজীবী সমিতির নির্বাচনে যারা বুঝে গেছে তাদের পরাজয় নিশ্চিত, তারাই এটা করেছে।

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আলিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা জানার পর আদালত চত্বরে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ক্যাম্পে হামলা, ভাংচুর

আপডেট সময় : ০৯:০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫