যৌথবাহিনীর অভিযানের আগেই চটকে পড়লেন আওয়ামীলীগ নেতা
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম জেলা যুবলীগের আহ্বায়ক ও আওয়ামী লীগ সদস্য রুহুল আমিন দুলালের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল।
বুধবার (১৯ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন রুহুল আমিন দুলালের বাসভবনে এই অভিযান চালায় যৌথ বাহিনী। ২ ঘন্টার এই অভিযানে ওই নেতাকে খুঁজে না পেয়ে ফিরে যান আইনশৃঙ্খলা বাহিনী।
তবে আওয়ামীলীগ নেতা দুলাল আগেই টের পেয়ে ছটকে পড়েছেন বলে অনেকের ধারণা।
যৌথবাহিনী চলে যাওয়ার পর ভবনের ফটকে আসেন দুলালের স্ত্রী ইমি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দীর্ঘক্ষণ ভবনে অবস্থান করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘তারা দাবি করেছে, তাদের কাছে খবর আছে আমার স্বামী বাড়িতে আছেন। আমি বলেছি তিনি নেই। কোথায় আছেন তাও জানি না। কিন্তু তারপরও তল্লাশি শেষে তারা বাসার সিসিই ক্যামেরার ফুটেজ যাচাই করেছেন। এতে দীর্ঘ সময় লেগেছে।’
এ বিষয়ে অভিযানে আসা সেনা ও পুলিশ সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি।
ফখরুল আলম সাজু নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা বাহাদুরপুর ইউনিয়নে ৪ জনকে গলা কেটে হত্যা করেছে…
যখন সময় ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরিফ…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর-৫ (পার্বতীপুর ফুলবাড়ী)-এর জনগণের যাবতীয় সেবা এবং উক্ত এলাকার…
স্টাফ রিপোর্টার রংপুর: রংপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছে…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটিতে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান…
স্টাফ রিপোর্টার রংপুর: জ্বালানি তেল পাচার ঠেকাতে রংপুর বিভাগের সীমান্তে তৎপরতা বাড়িয়েছে বিজিবি। এক মাসে…
This website uses cookies.