কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় রোপা আমন মৌসুমে ধানখেতের ক্ষতিকর পোকা দমনে অত্যন্ত কার্যকর ও পরিবেশবান্ধব পার্চিং পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে। স্থানীয় কৃষকেরা তাদের ফসলের মাঠে বাঁশের কঞ্চি বা গাছের ডাল পুঁতে দিচ্ছেন, যেখানে পাখিরা এসে বসছে এবং ধানখেতের ক্ষতিকর পোকামাকড় ধরে খেয়ে ফেলছে। এই প্রাকৃতিক উপায়ে পোকা দমনের ফলে কীটনাশকের ব্যবহার যেমন কমছে, তেমনি ধান উৎপাদনে কৃষকের খরচও সাশ্রয় হচ্ছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকেরা এখন ব্যাপক হারে এই পদ্ধতি গ্রহণ করছেন। স্থানীয় ব্লক সুপারভাইজার ও কৃষি উপ-সহকারী জাহিদ হাসান রণি জানান, পার্চিং অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি, যা কৃষকদের স্বল্প পরিশ্রমে ভালো ফলাফল দিচ্ছে। এর ফলে কৃষকেরা এখন উপকারী ও ক্ষতিকর পোকার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন এবং কোনো পোকা দেখলেই কীটনাশক প্রয়োগের ভুল ধারণা থেকেও বেরিয়ে আসছেন।
চরহাজিপুর গ্রামের কৃষক স্বপন মিয়া ও চরকাটিহারী গ্রামের কৃষক সাইফুল ইসলাম জানান, ধানখেতে পার্চিংয়ের জন্য বাঁশের কঞ্চি ব্যবহার করায় পোকার আক্রমণ অনেকাংশে কমে গেছে। কৃষি অফিসের তথ্যমতে, একটি পাখি যদি একটি ক্ষতিকর পোকা খেয়ে ফেলে, তবে পরোক্ষভাবে ১৫০ থেকে ২৫০টি পোকা দমন করা সম্ভব হয়, কারণ একটি ক্ষতিকর পোকা সাধারণত ১৫০ থেকে ২৫০টি পর্যন্ত ডিম পাড়ে। কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী, জমির আইল থেকে শুরু করে ধানখেতের মাঝামাঝি অবস্থানে পার্চিং স্থাপন করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মহসিন জানান, পার্চিংয়ের মাধ্যমে পাখি সহজেই ফসলের ক্ষতিকর পোকা ধ্বংস করতে পারে, যা পোকার বংশবিস্তার রোধ করে। এই পদ্ধতির প্রসারের ফলে ধানখেতে কীটনাশকের ব্যবহার বহুলাংশে কমে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কুমিল্লার দেবিদ্বারে ধারালো অস্ত্রের আঘাতে নিজের মা ও আট মাস বয়সী ভাতিজিকে হত্যার অভিযোগ উঠেছে…
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গুলশান-২ এলাকার একটি বাসা…
যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন আহ্বায়ক কমিটির সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় প্রেস…
নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সৌজন্য…
নিম্ন আয়ের দেশগুলোর ঋণ পরিস্থিতি আরও নির্ভুলভাবে মূল্যায়ন করতে যৌথ ঋণ টেকসই মূল্যায়ন কাঠামো (ডিএসএফ)…
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। এই…
This website uses cookies.