তরমুজ চাষে শাহীনের মুখে হাসি
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়ন ও কারিগরি সহায়তায় এবং পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর সার্বিক সহযোগিতায় ৪০ শতাংশ জমিতে মাচা পদ্ধতিতে বেবি তরমুজ চাষ শুরু করে সফলতার মুখ দেখেছেন চরফ্যাশন উপজেলার শশীভূষন ইউনিয়নের শাহীন।
তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। নিয়মিত তরমুজ খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে, চুলও সুন্দর হয়। প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ পাওয়া যায়। এ জন্যই বাংলাদেশের কৃষক ও ভোক্তাদের মধ্যে ফলটির উৎপাদন বৃদ্ধি ও ক্রেতার সংখ্যা দিন দিন বাড়ছে। প্রচলিত অনেক প্রজাতির তরমুজের মধ্যে বারোমাসি ‘বেবি তরমুজ’ অন্যতম। তরমুজ সাধারণত এপ্রিল-মে মাসে ওঠে। এটাই তরমুজের প্রধান মৌসুম। কিন্তু সম্প্রতি এ দেশের বাজারে এ সময় ছাড়া অন্য সময়েও তরমুজ পাওয়া যাচ্ছে। বিশেষ করে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ তরমুজ বেশি পাওয়া যায়। এ তরমুজকে অনেকে নাম দিয়েছেন ‘বারোমাসি তরমুজ অথবা বেবি তরমুজ ছোট, লম্বাটে, ডিম্বাকার, কালো খোসা, ভেতরে টকটকে লাল শাঁসের তরমুজগুলো অসময়ে ওঠার কারণে বাজারে চাষিরা ভালো দাম পাচ্ছেন। কোনো স্থানে হলুদ রঙের খোসার অমৌসুমী তরমুজেরও চাষ হচ্ছে। দিন দিন অমৌসুমে তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠছে। চারা রোপনের শুরু থেকে ফল পাকতে ৭০ দিন পর্যন্ত সময় লাগে।
তরমুজ চাষি শাহীন বলেন,” ২৪ হাজার টাকা খরচ করে প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকার তরমুজ বিক্রি করেছি। প্রাকৃতিক পরিবেশ ও প্রতিকূলতায় এ জাতের তরমুজের কোনো ক্ষতির আশঙ্কা না থাকায় এই জাতের তরমুজ চাষ লাভজনক।
পরিবার উন্নয়ন সংস্থার কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, “পরিবেশবান্ধব মালচিং পেপার পরিবেশের যেমন ক্ষতি করে না তেমনি এই মালচিং পেপার ব্যবহার করলে মাটির আর্দ্রতা ধরে রাখা সম্ভব ,অতিরিক্ত সেচের দরকার হয় না এবং অতিরিক্ত সার প্রয়োগের দরকার হয় না। তরমুজ গ্রীষ্মকালীন ফল হলেও এখন সারা বছর হয় এমন জাতের তরমুজ চাষ হচ্ছে।”
চরফ্যাশন উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওমর ফারুক বলেন,” বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গায় মাচা পদ্ধতিতে এই তরমুজ আবাদে কৃষকদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা করছি আমরা।”
সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে আটক চার জেলের পরিচয় নিয়ে গুরুতর…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই…
সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় গত ১০ অক্টোবর থেকে শুক্রবার পর্যন্ত…
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক ভাবমূর্তি তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ক্রমবর্ধমান বিক্ষোভে চ্যালেঞ্জের মুখে পড়েছে।…
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার সম্ভাবনা ক্ষমতার…
ভারতের রাজধানী নয়াদিল্লিতে জাতীয় পতাকা নিয়ে মিছিল করার উদ্যোগের মধ্যে ককক্রোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা…
This website uses cookies.