"শেখ হাসিনার দর্শন,কৃষককের উন্নয়ন’এই শ্লোগানে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৩ মৌসুমে উপজেলার ইউনিয়নভিত্তিক মোবাইল অ্যাপসের মাধ্যমে কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়।
আজ (২৯ মে) সোমবার দুপুরে রাজারহাট উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলার ৭টি ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকদের মধ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ১০৬৮ জন কৃষককে নির্বাচন করা হয়।
জানা যায়,রাজারহাট উপজেলায় সরকারিভাবে চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬৮ মেঃ টন। লক্ষ্যমাত্রার সব টুকু ধান লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়। এবারে প্রতিজন কৃষককের কাছ থেকে ১ মেঃ টন করে ১৪% আর্দ্রতায় প্রতি কেজি ৩০ টাকা দরে প্রতিমণ ১,২০০/- দরে ক্রয় করা হবে।
রাজারহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, রাজারহাট উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু।
রাজারহাট উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী, কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য সাংবাদিক মোঃ এনামুল হক, উমরমজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল,উপজেলা খাদ্য পরিদর্শক (ওসিএলএসডি) মোঃ শরীফ আহমেদ,
প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (রফিক) ও প্রেসক্লাব রাজারহাটের সদস্য সাংবাদিক সোহেল রানা সহ অনেকেই।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২