চট্টগ্রামে ভরা মৌসুমেও জেলেদের জালে আশানুরূপ ইলিশ ধরা পড়ছে না। টানা ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে নতুন আশায় জেলেরা সাগরে নামলেও, অধিকাংশ ট্রলার ফিরছে খালি হাতে। এতে চট্টগ্রামের জেলে পল্লী, মাছবাজার ও মৎস্যঘাটগুলোতে যে প্রাণচাঞ্চল্য ফেরার কথা ছিল, তা দেখা যাচ্ছে না। আড়তগুলোতে ইলিশের অভাবে খাঁখাঁ করছে এবং ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকও নেই বললেই চলে।
শুক্রবার নগরীর আকমল আলী ঘাট ও ফিশারি ঘাট এলাকা ঘুরে দেখা যায়, জেলেরা হতাশ মনে জাল গুটিয়ে বসে আছেন বা জাল-দড়ি পরিষ্কার করছেন। অনেক জেলে ধারদেনা করে জাল ও সরঞ্জাম প্রস্তুত করেছিলেন এই আশায় যে, মাছ বিক্রি করে ঋণ শোধ করবেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের জ্বালানি, বরফ ও শ্রমিকের মজুরির খরচই উঠছে না। হিসাব অনুযায়ী, আগের তুলনায় বর্তমানে মাত্র ১০ শতাংশ ইলিশ ধরা পড়ছে। ফলে বাজারে যা অল্পস্বল্প ইলিশ মিলছে, তার দামও আকাশছোঁয়া।
রাসমনি ঘাটের আড়তদার রফিকুল ইসলাম জানান, তার ১২টি মাছ ধরার ট্রলার থাকলেও এবার আশানুরূপ ইলিশ মিলছে না। তিনি বলেন, অন্যান্য বছর অভিযান শেষে প্রচুর মাছ আড়তে আসত, কিন্তু এবার তার দশ ভাগের এক ভাগও পাওয়া যাচ্ছে না। পরিবার-পরিজন নিয়ে কষ্টে থাকা জেলেরা এখন মহাজনের দাদনের টাকা পরিশোধ করা নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।
নোয়াখালীর কবিরহাটে নিখোঁজের একদিন পর আজাদ হোসেন নামে এক যুবদল নেতার মরদেহ বাড়ির পাশের ডোবা…
হরমুজ প্রণালি দিয়ে পুনরায় বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু করার বিষয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনার…
হোয়াইট হাউসে ৪০ কোটি ডলার ব্যয়ে নির্মাণাধীন বিশাল বলরুম প্রকল্পের কাজ স্থগিত করে রায় দিয়েছেন…
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল…
রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক করার সময় বাংলাদেশ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে…
রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিকারক দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের একটি বিল মার্কিন…
This website uses cookies.