Header Premium (728×90)

কৃষি

ধানের ক্ষতিকারক বালাই দমনে কৃষকের মাঠে ভ্রাম্যমাণ স্কোয়াড

আবু হাসান আপন নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃ

নবীনগর উপজেলায় এবছর বোরো আবাদ হয়েছে ১৮,০৪০ হেক্টর জমিতে। সঠিক পরিচর্যা পেলে এই মৌসুমের ধান উৎপাদনের মাধ্যমে কৃষকের ৬০ ভাগ দানাদার খাদ্যের যোগান নিশ্চিত হয়। বোরো মৌসুমে ধানের ক্ষতিকারক প্রধান দুইটি বালাই হলো মাজরা এবং ছত্রাকজনিত ব্লাষ্ট রোগ। এই দুটি বালাই যদি সঠিক সময়ে দমন না করা যায় তাহলে গড় ফলন ২০ থেকে ৩০ ভাগ পর্যন্ত কমে যেতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নবীনগর ধানের উৎপাদন নিশ্চিত করতে মাজরা এবং ব্লাষ্ট সচেতনতা তৈরি করতে ভ্রাম্যমাণ স্কোয়াড গঠন করেছে। কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে কাজ করছে, ৩৪ জন উপসহকারী কৃষি কর্মকর্তা। সরেজমিনে পরিদর্শন করে প্রেসক্রিপশন, রোগ এবং পোকার ক্ষতিকর প্রভাব সম্পর্কে ওয়াকিবহাল করে কৃষকদের দমন কৌশল নিয়ে কাজ করছে ভ্রাম্যমাণ স্কোয়াড। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন সামগ্রিক কার্যক্রম মনিটরিং করছেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন জানান, ব্লাষ্ট এবং মাজরা আক্রমণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যখন ধানের শীষ চিটা হয়ে যায়, ঐ অবস্থায় কোন কিছুই করার থাকে না। এই দুটি বালাই দমন করতে কৃষকদের প্রতিষেধক ব্যবস্থাপনা গ্রহণ করাতে আমরা কাজ করছি। কৃষকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

selim

Recent Posts

কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুলিশের দুই সদস্যকে ধরে…

8 minutes ago

ইয়েমেনের আল-মাশিক প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২

দক্ষিণ ইয়েমেনের এডেন শহরে অবস্থিত আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেসে ইরানপন্থি হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন…

28 minutes ago

পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু নিয়ে শিক্ষার্থীদের মিছিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি…

45 minutes ago

মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার পরবর্তী দুই প্রতিপক্ষ কারা

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের পরবর্তী দুই প্রতিপক্ষ নির্ধারণের কাজ শুরু করেছেন কোচ…

48 minutes ago

সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে ফেসবুক লাইভ করে লোক জড়ো…

1 hour ago

গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল মাদক কারবারি। ইয়াবাসহ আটক…

2 hours ago

This website uses cookies.