মোঃ রাব্বি হাসান
দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটিতে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বঙ্গ মিলার্স লিমিটেড এর পরীক্ষামূলক লাগানো বিভিন্ন জাতের বিদেশি ধান পরিদর্শন করেছেন কৃষিবিদগণ।
বাংলাদেশে প্রিমিয়াম কোয়ালিটির বাসমতী ও লম্বা-সরু চালের যে ঘাটতি রয়েছে, তা পূরণে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেডের গবেষণা কার্য্যক্রম পরিচালিত হচ্ছে।
আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় জলবায়ুতে মান সম্পন্ন বাসমতি জাত চাষ আবাদের মাধ্যমে কৃষি অর্থনীতিতে বড় পরিবর্তন সম্ভব। (পাকিস্তানি ও ইন্ডিয়ান বাসমতি) বিশ্বের অন্যতম সুগন্ধি চাল।
ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার ব্লাক রাইস ক্যানসার ও ডায়াবেটিস প্রতিরোধী শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ।
স্থানীয় কাটারী: আমাদের দেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় প্রিমিয়াম চিকন চাল।
প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড বিদেশ থেকে দামী বাসমতী আমদানি না করে দেশেই সেই মানের দীর্ঘ-সরু ও পুষ্টিগুণসম্পন্ন ব্ল্যাক রাইস এবং কাটারী উৎপাদনের মাধ্যমে চালের বাজারে নতুন বিপ্লব আনতে কাজ করছে। এই প্রচেষ্টা শুধু গবেষণার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং আমরা এমন একটি ‘ভ্যালু চেইন’ তৈরির চেষ্টা করছি যেখানে কৃষক ফসলের প্রিমিয়াম দাম পাবেন এবং ভোক্তারা দেশেই পাবেন বিশ্বমানের বাসমতী ও স্বাস্থ্যকর ব্ল্যাক রাইস।
ধান প্রদর্শনী প্রোগামে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মো: জাফর ইকবাল,
কৃষিবিদ মো: গফ্ফার আল- হাদী, ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার মো: সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন।
এছাড়া উপস্থিত ছিলেন, প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর মহা-ব্যবস্থাপক মো: জাকারিয়া হোসেন, কৃষিবীদ মো: নওশাদ হোসেন, মো: আকিনুজ্জামান,ধীমান রায়,মো: রোমানুর রহমান, মো: উজ্জল খলিফা,মো: রায়হানুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…
রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
This website uses cookies.