মোঃ রাব্বি হাসান,
দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নে পানির অভাবে ধানের বীজ রোপন হয়নি কয়েক একর জমিতে।
ডিপ মালিকদের দ্বন্দ্বে কৃষকেরা হয়ে পড়েছে দিশেহারা।
সরজমিনে গিয়ে কৃষকদের মুখ থেকে জানা যায় ওই এলাকার সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন ও পাশের এলাকার আবু সাঈদ সরকারের সঙ্গে ডিপের সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছে।
সেই ঝামেলার বলি হয়েছেন কৃষকেরা।
আবু সাঈদ সরকারের অভিযোগের ভিত্তিতে মোজাফফর হোসেন এর ডিপের লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।
কৃষকদের অভিযোগ মোজাফফর হোসেনের ডিপের লাইন বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এবং অপরদিকে আবু সাঈদ সরকার আমাদের জমিতে তার ডিপ থেকেও পানি দিয়া হচ্ছে না তাহলে আমরা জমি চাষ করব কিভাবে।
এ বিষয়ে মোজাফফর হোসেনের ছেলে নিয়াজ মোরশেদ জানান আবু সাঈদ সরকারের ভিত্তিহীন অভিযোগের কারণে আমাদের ডিপের লাইন বিচ্ছিন্ন করেছে বিষয়টি ইতিপূর্বে কয়েকবার সমাধান হয়েছে কিন্তু তারা জোরপূর্বক ক্ষমতার বলে আমাদের ডিপ বন্ধ রেখেছে যার কারণে কৃষকদের পানি দেওয়া সম্ভব হচ্ছে না।
তিনি আরো বলেন, এই এলাকায় আবু সাঈদ সরকারের কোন জামি নাই তিনি এসেছেন পানির ব্যবসা করতে, ক্ষমতার বলে তিনি জোরপূর্বক আমাদের উপর জুলুম নির্যাতন করছে।
এ বিষয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান সেচ কমিটির সভাপতি ও উপজেলা বিএনপি সভাপতি খুরশিদ আলম মতি সীমানা নির্ধারণ করে দিয়েছিলেন।
এরপরেও হয়রানিমূলকভাবে আমাদের ডিপের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।
কৃষকদের দাবি দ্রুত এই সমস্যার সমাধান করে তাদের জমিতে পানি সরবরাহ করা হোক তা না হলে পানির জন্য তারা মহাসড়ক অবরোধ করতে বাধ্য হবে বলেও হুঁশিয়ার দিয়েছেন পানি বঞ্চিত কৃষকেরা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২