ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদ
- আপডেট সময় : ১০:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে

মো:আতাউর রহমান,
নারায়ণগঞ্জ বন্দর উপজেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তাজনিত কারণকে এ সিদ্ধান্তের মূল কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
সোমবার (১৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। এ সময় মাসুদুজ্জামান মাসুদ বলেন, বর্তমান পরিস্থিতিতে আমি ব্যক্তিগত কারনে নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, বিএনপির প্রতি তার আস্থা ও আনুগত্য আগের মতোই অটুট থাকবে এবং দলীয় সব কর্মসূচিতে তিনি সক্রিয় থাকবেন।
তার এই ঘোষণার পর নারায়ণগঞ্জ-৫ আসনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিএনপি এই আসনে নতুন প্রার্থী দেবে কি না, সে বিষয়ে দলীয় পর্যায়ে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঘোষণার পরপরই মাঠপর্যায়ের কর্মী-সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এক কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা জীবনের ঝুঁকি নিয়ে আপনার পক্ষে কাজ করেছি। হঠাৎ এমন সিদ্ধান্ত আমাদের হতাশ করেছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মো. মাসুদুজ্জামান মাসুদ বলেন, তিনি কাউকে ঝুঁকি নিয়ে কাজ করতে বলেননি এবং সবার নিরাপত্তাই তার কাছে গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৫ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে পরিচিত। ফলে বিএনপির প্রার্থীর সরে দাঁড়ানো আসন্ন নির্বাচনে এই আসনের রাজনীতিতে নতুন সমীকরণ সৃষ্টি করতে পারে।



















